আপডেট: ২০২১-০৮-০৪
সাইফুদ্দিন আহমেদ ভূ্ইঁয়া : আজ ৪ জুলাই, ২০২১ বুধবার সকাল ১১.০০ঘটিকায় কোম্পানীর ৩৩তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভায় এ লভ্যাংশ শেয়ার হোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ভার্চুয়াল সভায় সভাপত্বিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান এনামুল হক। এসময় ভার্চুয়াল মাধ্যমে আরো অংশগ্রহন করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের সদস্য, মুখ্য নির্বাহী কর্মকর্তা এ এম এম মহিউদ্দিন চৌধুরী, বিপুল সংখ্যাক শেয়ার মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় ডিজিটাল প্লাটফর্মে শেয়ার হোল্ডারের অংশগ্রহনে ২০২০ সালের জন্য ৫শতাংশ নগদ ও ৫শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ অনুমোদনসহ আর্থিক প্রতিবেদন অনুমোদন পরিচালক পরিষদের প্রতিবেদন, স্থিতিপত্র, লাভ-লোকসান হিসাব ও অডিট প্রতিবেদন, পরিচালক নির্বাচন, অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারন শেয়ারহোল্ডারের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। ভার্চুয়াল প্লাটফর্মে সভাটি পরিচালনা করেন কোম্পানী সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দিন।
© Copyright niropekkhasangbad.com
Developed By Muktodhara Technology Limited.